মানিকগঞ্জে ৬ জামায়াত নেতাকর্মীসহ আটক ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১৪:৫১আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৫১

মানিকগঞ্জে ৬ জামায়াত নেতাকর্মীসহ আটক ৭ পুলিশের বিশেষ অভিযানে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছয় জামায়াত নেতাকর্মীসহ সাতজনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে এই তথ্য জানা গেছে।

আটককৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা দক্ষিণের আমির মাওলানা নুরুল ইসলাম (৪৫), সাটুরিয়া উপজেলা জামায়াত নেতা মো. বিল্লাল হোসেন (৩০), শিবালয় জামায়াতে ইসলামীর সদস্য মো. আব্দুল মান্নান খান ওরফে চানাচুর মান্নান, ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর রোকন মো. জয়নাল চিশতী (৪০), হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য মো. সফিকুল ইসলাম (৪০), দৌলতপুর উপজেলায় জামায়াতে ইসলামীর সদস্য মো. তারা মিয়া (৩৫) ও সিংগাইর উপজেলার বিএনপি নেতা ফরিদ (৩৯)।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন:

জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ যশোরে আটক ৮৪

রংপুরে জেএমবি সদস্যসহ আটক ৯৫

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৫

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম