টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২২:২২আপডেট : ১২ জুন ২০১৬, ২২:২৪

টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম সাইফুল ইসলাম স্বপন (৪০)।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সাইফুল গাইবান্ধা সদর উপজেলার ধানগড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে। তিনি ঢাকায় এজি অফিসে কর্মরত ছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এস আই (উপ পরিদর্শক) শাহ আলম বলেন, রবিবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেল যোগে গাইবান্দা থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম