মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ১০:২৩আপডেট : ১৩ জুন ২০১৬, ১০:২৪

মানিকগঞ্জ
ঢাকা-আরিচা মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা সড়ক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি ঢাকা বিমানবন্দর থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী আবদুর রউফ (৪৫) নিহত হয়। নিহত আবদুর রউফ ফরিদপুরের বাড়ি বোয়ালমারী উপজেলার কলমিসর্দি গ্রামে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাস রেখে চালক পালিয়ে যায়।

আরও পড়ুন:
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চার নারী শ্রমিক নিহত

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী