নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থী ও কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার জেলার ফতুল্লা ও আড়াইহাজার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বিশ্বজিৎ মণ্ডল (১৮) ও শ্রমিক আনোয়ার হোসেন (৩৫)।
দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ইদ্রাকপুর এলাকার পলাশ দাসের বাড়িতে ছাদ থেকে পড়ে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বিশ্বজিৎ মণ্ডল (১৮) নিহত হন। একই ঘটনায় প্রমথ দাস (১৩) নামে আরেক কিশোর আহত হয়। আহত প্রমথ দাস বাড়ির মালিকের ছেলে।
নিহত বিশ্বজিৎ মণ্ডলের মা বিভা রানী মণ্ডল জানান, দুপুর ১২টার দিকে বিশ্বজিৎ বাড়ির ছাদে যায়। সাড়ে ১২টার দিকে চিৎকার শুনে গিয়ে দেখি দুজন (বিশ্বজিৎ ও প্রমথ) ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে তাদেরকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখার আহমেদ জানান, বিশ্বজিৎ মণ্ডল নামে এক কিশোরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এছাড়া গুরুতর আহত প্রমথ দাসকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া, আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৫) নামের এক পাওয়ার লুম কারখানা শ্রমিক নিহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সাখাওয়াত হোসেন জানান, সকাল ১১টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কাদির মিয়ার মালিকানাধীন পাওয়ার লুম কারখানায় কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান শ্রমিক আনোয়ার। সে আড়াইহাজার গ্রামের নছর আলী ছেলে।
আরও পড়ুন: মে মাসে মূল্যস্ফীতি কমলেও জুনে বাড়বে: পরিকল্পনামন্ত্রী
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে
/এমও/








