যে হাটে সপ্তাহে বিকোয় দেড় হাজার কোটি টাকার কাপড়!

নরসিংদী প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১০:২৯আপডেট : ১৭ জুন ২০১৬, ১০:৩৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাইকারি ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। রোজা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকেই বেচাকেনা জমজমাট এই বাজারটিতে। দোকানে দোকানে নতুন নতুন পোশাকের সমারোহ সাজিয়ে বসেছেন দোকানিরা। তারা জানান, সপ্তাহের প্রতি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠছে ঐতিহ্যবাহী বাবুরহাট।

ভ্যান বোঝাই করে বিভিন্ন দোকানে যাচ্ছে কাপড় আর এই হাটের বেচাকেনার হিসাব সাধারণ মানুষের ধারণার বাইরে। ব্যবসায়ীদের অভিমত, পরিস্থিতি অনুকূলে থাকলে এই হাটে প্রতি সপ্তাহে বিকোবে অন্তত দেড় হাজার কোটি টাকার কাপড়। তবে একটা তথ্যও জানা থাকা জরুরি। এখানে একেকটি হাট বসে তিনদিন ধরে। সাধারণত শুক্রবার এই হাট শুরু হয়, শেষ হয় রবিবার মধ্যরাতে।

সরেজমিন বাবুরহাটে গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে রাখা সারি সারি ট্রাক ও কাভার্ড ভ্যানে ভর্তি করা হচ্ছে কাপড়ের বান্ডেল (গাইট)। রিকশা, ভ্যান, ভটভটি ও শ্রমিকদের মাথায় কাপড়ের গাইট নিয়ে আসা-যাওয়ায় ব্যস্ত বাজারের ভেতরের সকল সরু গলিপথ। ঈদ উপলক্ষে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা। কেনাকাটা শেষ হলে বাজারের শ্রমিকরা কাপড়ের গাইট বেঁধে তুলে দিচ্ছেন মহাসড়কে রাখা ট্রাক ও অন্যান্য যানবাহনে।
প্রতিদিন এখান থেকে পাঁচ শতাধিক ট্রাক বোঝাই কাপড় সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, শাড়ি, লুঙ্গি ও দেশের অন্যতম অন্যান্য দেশীয় বস্ত্র কারখানাগুলো গড়ে ওঠেছে নরসিংদীকেন্দ্রিক। আর এসব বস্ত্র কোম্পানিগুলোর প্রধান শো-রুম রয়েছে বাবুরহাটে। নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াসহ ন্যায্য দামে চাহিদা অনুযায়ী সব ধরনের দেশীয় কাপড় পাওয়া যায় এ বাজারে। এ কারণে বাবুরহাটকে ঘিরে পাইকারি ক্রেতাদের আগ্রহ আশাব্যঞ্জক। প্রতি সপ্তাহে রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল, পিরোজপুর, জামালপুর, ভোলা, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতাদের কেনাকাটায় মুখর হয়ে উঠে বাজারটি। হাটের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কাপড় বিক্রি।
দোকানে চলছে বিক্রির আয়োজন বাবুরহাটের দোকানিরা জানান, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট পিস, প্যান্ট পিস, থান কাপড়, পাঞ্জাবির কাপড়, গামছা, বিছানা চাদরসহ প্রায় সব ধরনের নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন তারা।
ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় সাড়ে তিন হাজার দোকানে এখন সব ধরনের কাপড়ের সমারোহ। দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা কাপড় বিক্রেতারা ঈদ উপলক্ষে প্রতি বছরই দোকানে নতুন কাপড়ের পসরা সাজাতে রোজার শুরুতেই আসেন শেখেরচর-বাবুরহাটে। পাইকারি ক্রেতা ছাড়াও যাকাতের শাড়ি, লুঙ্গি কেনার জন্য আগেভাগেই আসছেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্ণধাররা।
বাবুরহাট বাজারের পাইকারি বিক্রেতা আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে বেশ ভালো বিক্রি হচ্ছে। রোজা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থাকেই বিক্রি শুরু হয়েছে। ক্রেতার চাহিদা বিবেচনা করে শো-রুমগুলোতে নতুন নতুন ডিজাইনের যাবতীয় পোশাক তোলা হয়েছে।
দোকানে চলছে বিক্রির আয়োজন পাকিজা ফেব্রিক্স শো-রুমের কর্মকর্তা শংকর সাহা বলেন, ঈদ উপলক্ষে থ্রি-পিস ও শাড়িতে নতুনত্ব আনা হয়েছে। দেশের অন্যান্য বাজারের তুলনায় দাম কম ও কাপড়ের মান ভালো হওয়ায় সারাদেশের পাইকারি ক্রেতারা ঈদের কাপড় কিনতে এই হাটে আসেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরে যাকাতের জন্য লুঙ্গি ও শাড়ির চাহিদা বেড়ে যায়।
শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল বারেক বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এই ঈদে আশানুরূপ কাপড় বেচাকেনা হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে। ঈদ উপলক্ষে প্রতি হাটে (শুক্র থেকে রবিবার) আনুমানিক দেড় হাজার কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে আশা করছি।

আরও পড়ুন: বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/এআর/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম