সাভারে মায়ের সামনে মেয়ের ওপর পাশবিক নির্যাতন!

সাভার প্রতিনিধি
২১ জুন ২০১৬, ১৪:৪১আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:৪২

সাভার সাভারে মায়ের সামনে মেয়েকে (১৯) পাশবিক নির্যাতন চালিয়েছে বখাটেরা। এসময় মা বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে। সোমবার গভীর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতার মা জানান, সাভারের কাউন্দিয়া এলাকায় তার মেয়ে ও মেয়ের স্বামীকে সঙ্গে নিয়ে আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন তারা। তবে তার মেয়ের স্বামী বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন। আর এরই সুবাধে সোমবার গভীর রাতে ওই এলাকার আসাদ, রনি, জাফর ও হোসেন নামে চার বখাটে তাদের বাড়িতে ঢোকে। মা অভিযোগ করেন, বখাটেরা তার সামনেই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতসহ পাশবিক নির্যাতন চালায়। এসময় তার মা বাধা দিতে গেলে বখাটেরা তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বখাটেরা ততক্ষণে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়াও এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- 

ঈদে অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চের যাত্রা বাতিল

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/জেবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম