গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী হত্যায় পাঁচজনের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৬:০০আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:১১

আদালত গাজীপুর বারের শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে (২৮) হত্যার দায়ে একই পরিবারের ৪ জনসহ পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকার আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), তার ছেলে সজল (২৮), বাপ্পী (৩৩), তিথি (৩১) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল (৪২)। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের এপিপি আতাউর রহমান জানান, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় আসামিরা কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় সোহেলকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে  ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা সোহরাব উদ্দিন ভাণ্ডারী বাদী হয়ে ৮ জনের নামে এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জয়দেবপুর থানার এসআই মো. জাহিদুল ইসলাম মামলার মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ জুলাই আদালতে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার ৫ জনের ফাঁসি ও ১০ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. আতাউর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেবুন্নেছা মীনা।

আরও পড়ুন: ভারতীয় প্রতিনিধি দলের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের