‘শ্রমিকরা মুনাফা তৈরির যন্ত্র নয়, তারাও মানুষ’

সাভার প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৪:৫৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:৫৭

সাভার ‘শ্রমিকরা শুধু মালিকপক্ষের মুনাফা তৈরির যন্ত্র নয়, তারাও মানুষ। তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে।’

রানা প্লাজা ধসের ৩৮ মাস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ধসে পড়া ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম শামা।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা প্রায় ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসের ৩৮ মাস পেরিয়ে গেছে। অথচ এ ঘটনায় এখন পর্যন্ত কারো বিচার নিশ্চিত হয়নি। এ ঘটনায় দায়ের হত্যা মামলার তারিখ বারবার পেছানো হচ্ছে। এতো বড়ো একটা হত্যাকাণ্ডের বিচারকাজ এভাবে পেছানোর কারণে শ্রমখাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই ভবনের মালিক সোহেল রানার ফাঁসি ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।  
এদিকে, বিক্ষোভ সমাবেশে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামও যোগ দেয়। ঈদের এক সপ্তাহ আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়ে তারা বলেন,সাভার ও আশুলিয়া এলাকায় ছোট ও মাঝারি ধরনের ৭ শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ করা হয় না। তবে এবার ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ কর্মসূচি শেষে রানা প্লাজার সামনে মানববন্ধন করেন শ্রমিকরা। পরে তারা প্রায় ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার (ওসি) এস এম কামরুজ্জামান।

 আরও পড়ুন: 

/বিটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম