মুন্সীগঞ্জে চারটি বাল্কহেডকে ৪০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১৮:২২আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৮:২২

মুন্সীগঞ্জে চারটি বাল্কহেডকে ৪০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে বালু পরিবহনের দায়ে চারটি বাল্কহেডকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শামসুন নাহারের নেতৃত্বে শনিবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

নিষেধাজ্ঞা অমান্য করে বালু বহন করায় জাহিদ (৩০), ফারুক (৩২), মাঈনুদ্দিন (৩৪), চুন্নু হাওলাদারকে (৪০) আটক করেন আদালত। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শামসুন নাহার জানান, ঈদুল ফিতরের সাত দিন আগে ও সাত দিন পরে বালুবাহী বাল্কহেডকে নৌপথে বালু পরিবহনে নিষেধাজ্ঞা প্রদান করেছিল জেলা প্রশাসন। কিন্তু, এই নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহন করায় এম ভি শাহজালাল, এম ভি পল্লিমা-১, এম ভি তাহমিনা-তানজিনা ও এম ভি মায়ের দোয়া নামে বাল্কহেড এর প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন : ঢাকার গুলশান হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্তে সতর্ক অবস্থা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী