শেকড়ের টানে গ্রামের বাড়িতে ঈদ করতে গাজীপুর ছেড়ে যাচ্ছেন লাখো মানুষ। নিজ কর্মস্থল ছুটির পর পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন বাস কিংবা রেল স্টেশনের দিকে।
গাজীপুর মহানগরীর শিল্প নগরী টঙ্গী, কোনাবাড়ী, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, রাজেন্দ্রপুর, মাওনা, শ্রীপুরসহ শিল্প সমৃদ্ধ এলাকাগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে বুধবার ভোর রাত থেকে দলে দলে লোকজন ছুটে যান বাস ও ট্রেন স্টেশনের দিকে। যাত্রাপথে রিকশা, টেম্পো, বাসগুলো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। গাজীপুর ক্রমশ খালি হয়ে যাওয়ায় মার্কেট ও বিপনীকেন্দ্রগুলোতে বিক্রি কিছুটা কমে গেছে।
গাজীপুর এলাকায় পুলিশের বিশেষ ব্যবস্থার কারণে অন্যবারের তুলনায় যানজট নেই বললেই চলে। জেলায় প্রায় দেড় হাজার পুলিশ, আনসার, কমিউনিটি পুলিশ, রোভার স্কাউট যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।
শেরপুরগামী এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড-১ (মাওনা এলাকার) উৎপাদন ব্যবস্থাপক (নিটিং) তাজ উদ্দিন আহমেদ তুষার জানান, স্ত্রী ও এক সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তিনি। কারখানা কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে বেতন দিয়ে কারখানা ছুটি ঘোষণা করায় তিনি পরিবারের সঙ্গে ঈদ করতে বাসের অপেক্ষা করছেন।
তিনি জানান, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। তবে বাসে সিট না পেয়ে বাধ্য হয়ে দাঁড়িয়েই যাবেন বলে স্থির করেছেন।
আরও পড়ুন:
আইএস-এর বাংলাদেশি এই তিন তরুণের পরিচয় কী?
/বিটি/








