মানিকগঞ্জে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ১৩:১২আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৩:১২

মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়াবাড়ি গ্রাম থেকে কনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী মনির হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে  ‍মৃতদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

কনা আক্তার ওই উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়াবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী এবং পার্শ্ববর্তী তালুকনগর গ্রামের মৃত জব্বার আলীর মেয়ে।

দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) তালেব মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে কনা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে মনিরের পরিবার। তবে কনার পরিবারের দাবি কনাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, মৃতদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কনার স্বামী মনিরকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কনার পরিবার থেকে থানায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
শোলাকিয়ায় সাঁড়াশি অভিযান, আটক আরও ৪

গুলি-চাপাতির সঙ্গে আইইডিও ব্যবহার করে জঙ্গিরা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান