গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ১৭:৫০আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৭:৫৪

গোপালগঞ্জ গোপালগঞ্জে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে আব্দুল ওদুদ খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত  হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত ) জাফর মিয়া জানান, পৈত্রিক জমি ভাগ- বাঁটোয়ারা নিয়ে ওই গ্রামের ওদুদ খানের সঙ্গে তার ভাই আবু বক্কর খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওদুদ খান তার ছেলেদের নিয়ে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গেলে বক্কর খান এবং তার ছেলেরা তাদে বাধা দেন। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আব্দুল ওদুদসহ ৫ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওদুদ খান মারা যান।

আরও পড়ুন: শোলাকিয়ায় পুকুর থেকে আরও ২টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম