গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তায় শহীদুল্লাহ শহীদের বাসভবন প্রাঙ্গণে শুক্রবার বিকেলে পৌর বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ন মহাসচিব অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান, সাধারণ সম্পাক শহীদুল্লাহ শহীদ, শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুল আলম মাস্টার, বরমী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফাজ প্রধান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাভেদ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম খোকন, শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বাতেন, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও পৌর কাউন্সিলর ইজ্জত আলী ফকির, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলাল আহমেদ, পৌর কৃষক দলের সভাপতি ডা. মুজাহিদুল কবির, ওলামা দলের ক্বারী সিরাজুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের সহস্রাধিক নেতাকর্মী এই ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন।
/জেবি/
আরও পড়তে পারেন : গফরগাঁও পিডিবি অফিস ‘দুর্নীতির হাট’, অভিযোগ গ্রাহকদের








