গাজীপুরে আড়াই মাসের শিশু খুন : ঘাতক বাবা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ১৯:১৪আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৯:১৪

গাজীপুরে আড়াই মাসের শিশু খুন : ঘাতক বাবা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে দাম্পত্য কলহের জের ধরে আরাফাত হোসেন ওরফে সানি নামে আড়াই মাসের শিশুকে হত্যা করেছে তার বাবা। পুলিশ সানির বাবাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় স্বামী জাহাঙ্গীর আলমকে (২৮) আসামি করে মামলা দায়ের করেছে নিহত শিশুর মা খাদিজা বেগম।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার হবি উল্লাহর বাড়িতে স্ত্রী খাদিজা বেগম ও একমাত্র সন্তান আরাফাতকে নিয়ে ভাড়া থাকতেন জাহাঙ্গীর আলম (২৮)। তিনি ওই এলাকায় টমটম (নছিমন) গাড়ি চালাতো। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। শনিবার দিবাগত রাত ২টার দিকে ছেলেকে দুধ খাইয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় নিহত শিশুর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। খুনের ঘটনা নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা নিহতের বাবা ও মাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে নিহতের বাবা ও মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহাঙ্গীর বালিশ চাপা দিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করে। এই ঘটনায় খাদিজা বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ঘাতক জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে। 

নিহতের মা খাদিজা বেগম জানান, প্রায় আড়াই বছর আগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উজানগাঁওয়ের জাহাঙ্গীর আলমের সঙ্গে নওগাঁও গ্রামের খাদিজা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তারা কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার ভাড়া বাসায় থাকেন। ৬ মাস ধরে জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় এক নারীর পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে প্রায়ই মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে খাদিজার ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর জের ধরেই আরাফাত খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন : কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান