শরীয়তপুরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত

শরীয়তপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ২০:৫৭আপডেট : ১০ জুলাই ২০১৬, ২১:০২

শরীয়তপুরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে প্রতিপক্ষের গুলিতে হারুন মাদবর (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওই হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আটক করেছে।

জাজিরা থানা সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম মাদবরের সঙ্গে স্থানীয় এসকেন্দার মাদবরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। রবিবার সকালে এসকেন্দারের সমর্থকরা মোসলেম মাদবরের এক সমর্থককে মারধর করে। এর জের ধরে বিকালে মোসলেম মাদবরের সমর্থকরা এসকেন্দার সমর্থকদের উপর গুলি ছোড়ে। তখন হারুন মাদবর (৩৭), নুরুল ইসলাম মাদবর (৫০) ও মিলন তালুকদার (৩০) গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হারুন মাদবরের মৃত্যু হয়। হারুন মাদবর সেনেরচর ইউপির বালিয়াকান্দি গ্রামের হামেদ মাদবরের ছেলে। গুলিবিদ্ধ অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বালিয়াকান্দি গ্রাম থেকে জিয়াউর রহমান ও সোরহাব হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মৃত অবস্থায় হারুন মাদবরকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের ৬টি গুলি লেগেছে। গুলিবিদ্ধ আরও দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি গ্রামে মোসলেম মাদবরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার স্বজনরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এসকেন্দার মাদবর ও মোসলেম মাদবরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। তাদের কর্মীদের মারধরের জের ধরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হারুন মাদবর নামে এক ব্যক্তি মারা যান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : গাজীপুরে আড়াই মাসের শিশু খুন : ঘাতক বাবা গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম