কোটালীপাড়ায় বাসচাপায় যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ২১:০২আপডেট : ১০ জুলাই ২০১৬, ২১:০৩

কোটালীপাড়ায় বাসচাপায় যুবক নিহত গোপালগেঞ্জর কোটালীপাড়ায় বাসচাপায় শরিফুল ইসলাম দাড়িয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সেকেন উদ্দিন দাড়িয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শরিফুলকে একটি যাত্রীবাহী লোকাল বাসচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সড়ক অবরোধের কথা ওই পুলিশ কর্মকর্তা অস্বীকার করেন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম