ঈদের টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। বাস-লঞ্চ-রেল যে যেভাবে পারছে ফিরছে। যাত্রীদের উপচে পড়া ভিড় এখন পাটুরিয়া ঘাটেও। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে বাস মালিকরা।
সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্তও ভাড়া দেড়শ টাকা, আবার গাবতলীর ভাড়াও দেড়শ টাকা। অথচ স্বাভাবিক সময়ে পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ভাড়া ৫০ টাকা। আর ঢাকার গাবতলী পর্যন্ত ৮৫ টাকা।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহীনির সামনে এধরনের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলেও মাঝে মধ্যে তাদের পক্ষ থেকে নিষেধ করা হলেও অল্প সময়ের জন্য বিরতি থাকলেও যা তাই হচ্ছে। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ না থাকায় কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা বলে জানালেন এসব কর্মকর্তা।
এদিকে গণপরিবহনের স্বল্পতার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রী সাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। পাটুরিয়া-কিংবা আরিচা ঘাট থেকে যাত্রীবোঝই নিয়ে নবীনগর আর গাবতলীমুখী সরাসরি গন্তব্য দেওয়ার কারণে কোনও স্টপেজ বাসগুলো থামছে না।
রবিবার দুপুরে সরেজমিনে পাটুরিয়াঘাটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন পরিবহনের শ্রমিকদের উচ্চস্বরে ডেকে তোলা হচ্ছে নবীনগরে যেতে ভেতরে সিটে বসে ১৫০ থেকে দাঁড়িয়ে ও ছাদে ১০০ শত টাকা।
পদ্মা লাইন, এনএনবি, যাত্রী সেবা, শুভযাত্রাসহ বিভিন্ন রুট থেকে আসার যাত্রীবাহী বাসে ভাড়া নেওয়া হচ্ছে মাত্রারিক্ত।
পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো.শামসুল আলম জানান, ঈদ ফেরত যাত্রীদের চাপ বেশি থাকার সুযোগে বাসের লোকজন টাকা বেশি নিচ্ছে।
আরও পড়ুন: বখাটেদের হাত থেকে বাঁচতে প্রেসক্লাবে আশ্রয়
/এসটি/








