জঙ্গিবাদবিরোধী বয়ানের জন্য ছয় শতাধিক ইমাম-খতিবের শপথ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ০৬:৩৮আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০৬:৪৩








ইমাম ও খতিবদের জঙ্গিবাদবিরোধী শপথ অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলা ও উপজেলার মসজিদে প্রতি খুতবায় জঙ্গিবাদবিরোধী বয়ানের জন্য শপথ নিয়েছেন ছয় শতাধিক ইমাম ও খতিব। বুধবার (১৩ জুলাই) দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক কর্মশালায় ইমাম ও খতিবরা ওই শপথ নেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এ‌ই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস শায়খ আল্লামা গোলাম মাওলা নকশে বন্দী বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, একটি নিরীহ মানুষকে হত্যা করলে সারাপৃথিবীর মানব জাতিকে হত্যার গুনা হয়। আর এর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু গরু-খাসির মতো মানুষকে জবাই করে হত্যা করে তারা কোন ইসলাম কায়েম করতে চাই? তারা ইসলামকে কলঙ্কিত করছে। তাদের শরীরে ইসলাম নেই, ইসলামের ঈমান নেই। তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না। তিনি বলেন, জঙ্গিরা প্রথমে ঢাকার গুলশানে পরে ঈদগাহের নামাজে হামলা করেছে। ভবিষ্যতে মসজিদ ও মাদ্রসায় হামলা করবে। এখনই মুসলমানদের বের হয়ে আসতে হবে। এসব জঙ্গিকে প্রতিরোধ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। এ কাফেরদের বিতাড়িত করতে হবে। গরু-খাসির মতো মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। তারা শয়তান কাফের। তাই আপনারা প্রতি খুতবার বয়ানে জঙ্গিবাদবিরোধী আলোচনা করবেন ও মানুষকে সচেতন করবেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিঞা, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সদরের বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল্লাহ, কদমতলী মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দীন ফোরকানসহ নারায়ণগঞ্জ সদর, বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ৬০০ ইমাম ও খতিব। যেখানে ২ শতাধিক নারীও উপস্থিত ছিলেন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান