জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী জোটের আহ্বান

সাভার প্রতিনিধি
১৬ জুলাই ২০১৬, ১৮:৪২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:৪৪

সন্ত্রাসবাদসহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাদকবিরোধী জোটের নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদকবিরোধী জোটের আহ্বানে এক আলোচনা সভায় বিভিন্ন বক্তারা এ আহ্বান জানান।

সাভারে মাদকবিরোধী জোটের সভায় আগত অতিথিরা

মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় পরিষদের অন্যতম উপদেষ্টা ও স্বাধীনতা সাংবাদিক পরিষদ (স্বাসাপ) এর আহ্বায়ক বরুণ ভৌমিক নয়ন বলেন, সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যারা অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া যাবে না। পুলিশ, সাধারণ মানুষ ও মন্দিরের পুরোহিত হত্যা করে দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

গুলশান ও শোলাকিয়া হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আজ সময় এসেছে অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সোচ্চার হওয়ার। যারা এমন জঘন্য হামলা করতে পারে, তারা মানুষ নয়। তাদের কোনো ধর্ম নেই’। তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাভার মডেল থানার এএসপি মো. মাহবুবুর রহমান বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করলে এ পথে আর কেউ পা বাড়াতে সাহস করবে না। তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তবেই সমাজ সন্ত্রাসমুক্ত হবে।

মাদকবিরোধী জোটের সভাপতি মিঠুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ও সাভারের সংসদের স্ত্রী ডা. ফরিদা হক, পোড়াবাড়ী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহমেদ, বার্ড পরিচালক মিতুল হায়দার, মাদকবিরোধী জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ ইকবাল, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন, শামীম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে গুলশান ও শোলাকিয়া হামলায় সাধারণ নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।

/এইচকে/

আরও পড়ুন: ঝিনাইদহের মেসে নিভৃতে সময় কাটাতেন নিবরাস ও আবির

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী