গাজীপুরে ভাই হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৬:৫২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৬:৫৪

গাজীপুর গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তের নাম মো. বোরহান উদ্দিন (২৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, পারিবারিক কারণে বোরহান উদ্দিন ও তার বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব ছিল। গত ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর ২টার দিকে বোরহান উদ্দিন তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বোরহান তাকে অজ্ঞান অবস্থায় কাঁচা টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেয়।
এদিকে, জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামা শ্বশুরের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে ওই টয়লেটের কাছে রক্তের দাগ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এসময় বোরহান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে টয়লেটের ম্যানহোল খুলে জহিরুলকে উদ্ধার করে। পরে তাকে  কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি বোরহান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি বোরহান উদ্দিন দোষী সাব্যস্ত হওয়ায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে ওই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩ পুলিশ ক্লোজড
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের