কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ব্যবসায়ী ইকবাল হোসেন (৪৮) ও বাড়ির বাড়ির গৃহ-পরিচারিকা পপি আক্তার (১৩)। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইকবাল হোসেন ভৈরব বাজারের ইকবাল স্টোরের মালিক ও হার্ডওয়্যার ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির গৃহ-পরিচারিকা পপি আক্তার বাড়ির উঠানে টানানো বিদ্যুতের তারের সঙ্গে লাগানো জিআই তারে ভেজা কাপড় শুকাতে দিলে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে ইকবাল হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
/এআর/








