টাঙ্গাইলের গোপালপুরে কলেজ সরকারিকরণের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের একাংশ সোমবার অর্ধদিবস হরতাল পালন করেছে। ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এদিকে হরতালের কারণে সকাল থেকে কোনও দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান খোলেনি। বন্ধ ছিল সকল প্রকার যান চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
আন্দোলনের অংশ হিসেবে গোপালপুর কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার গোপালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনকারীরা জানান, বিএনপির সাবেক উপমন্ত্রী, পলাতক মাওলানা তাজ উদ্দিনের বড় ভাই আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত মেহেরুন্নেসা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ এ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
/এনএস/
আরও পড়ুন: ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু








