রিমান্ড শেষে কারাগারে সন্দেহভাজন জঙ্গি জাহিদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৯:৪৫আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২০:১৫

জাহিদুল হক ওরফে তানিম কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১০ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান এ আদেশ দেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ দিনের রিমান্ড শেষে বিকেলে সন্দেহভাজন জঙ্গি জাহিদুলকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, আসামি জাহিদুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে মামলার অগ্রগতি করা হচ্ছে। প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

এর আগে ঈদের দিন (৭ জুলাই ২০১৬) কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা মাঠের কাছে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের চেকপোস্টে  পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালান জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশিয় অস্ত্র।

এ ঘটনায় গত ১০ জুলাই গ্রেফতার দুইজনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আসামি জাহিদুলকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়।

/এবি/

আরও পড়ুন:

গুলশান হামলা: সন্দেহভাজন এক তরুণীসহ চারজনের ভিডিও প্রকাশ

২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান