নারায়ণগঞ্জে প্রেমের ফাঁদ পেতে অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ১৮:৩৫আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৩৬

মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে দুই ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ নারী অপহরণকারী চক্রের মূল হোতাসহ ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর একটি দল। ওই সময়ে উদ্ধার করা হয়েছে মুক্তিপণ বাবদ আদায় করা ৭৯ হাজার ৯শ ৫০ টাকা।

র‌্যাবের হাতে ধরা পড়ার পর অপহরক চক্র

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় পূর্বপাড়া এলাকাতে ওই অভিযানের পর রাতে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এএসপি আলেপউদ্দিন। আটক ৫ জন হলো ফতুল্লা থানাধীন ভূঁইগড় পূর্বপাড়া এলাকার শিউলী বেগম (৩৫), নাছিমা আক্তার (৩৫), নাছিমা বেগম (৪০), মমতাজ বেগম (৪৫) ও জসিম মিয়া (৩৮)।

সংবাদ সম্মেলনে আলেপউদ্দিন জানান, সম্প্রতি শিউলী বেগম এবং তার সহযোগী নাছিমা আক্তার মিলে স্থানীয় হুমায়ূন আহমেদকে নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেমের ফাঁদে ফেলে গত ১৭ জুলাই গ্রেফতার মমতাজ বেগম-এর নিজস্ব বাসায় হুমায়ূন আহমেদ ও শাহজালাল নামে অপর এক ব্যক্তিকে ২য় তলায় নিদিষ্ট রুমে নিয়ে এসে আটক করে রাখে।  এরপর আপত্তিকর ছবি তুলিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

এ প্রেক্ষিতে হুমায়ূন আহমেদ ও শাহজালালের অপর ব্যবসায়িক অংশীদার মো. জসিম উদ্দিন গত ১৮ জুলাই র‌্যাব-১১ এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লা থানাধীন ভূঁইগড় পূর্বপাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা শিউলী বেগমসহ ৫ সদস্যদেরকে মুক্তিপণের আংশিক টাকাসহ আটক করতে সক্ষম হন। একইসঙ্গে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

/এইচকে/

আরও পড়ুন: সুসং দুর্গাপুর খাদ্য গুদাম থেকে জব্দ ট্রাকসহ ৪শ’ বস্তা চাল উধাও!

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম