ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে ১৫টি যানবাহন নিয়ে ফেরি ভাষা সৈনিক গোলাম মওলা দেড় ঘন্টা পদ্মা নদীতে দিক শুন্য হয়ে ভাসার পর উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটিকে দৌলতদিয়া নিয়ে যাওয়া হচ্ছে।
রাত ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রো রো ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে তিন কিলো ভাটিতে চলে যায়।
পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেরির ওই কর্মকর্তা আরো জানান, ইঞ্জিন বিকল হওয়া ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ আইটি-৮৯ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দৌলতদিয়া নিয়ে যাচ্ছে। এই রির্পোট লেখা পর্যন্ত রাত পৌনে দশটায় যানবাহন বোঝাই ফেরিটি টেনে ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে।
/এইচকে/
আরও পড়ুন: সিআইডির কাছে তনুর মায়ের ক্ষোভ








