মানিকগঞ্জে ক্লাসের ফ্যান খুলে পড়ে মাথা ফাটলো শিক্ষার্থীর

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ২২:২৪আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২২:২৭

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয় অক্সফোর্ড একাডেমি নামে এক স্কুলে ক্লাস চলাকালীন ফ্যান খুলে পড়ে জাহান্নুর অনি নামের এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর মাথা ফেটে গেছে। সোমবার সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
আহত স্কুলছাত্রীর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীর পিতা জান-ই-আলম সরকার ও শিবালয় অক্সফোর্ড একাডেমির প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আহত ছাত্রী অনির মাথায় ছয়টি সেলাই দেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন জানান, ফ্যান আটকে রাখার জিআই তারটি ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

ইতিপূর্বে এই বিদ্যালয়ে ফ্যান ছিঁড়ে আরো এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা যায়।

/এইচকে/আপ-এনএস/

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাত খুন: চারজনের সাক্ষ্যগ্রহণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম