রাজধানীর কামরাঙ্গীরচরে আলীনগর এলাকায় ‘বৃষ্টি গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন নাজমুলসহ ছয় শ্রমিক। তারা হলেন সুমন, শাকিল, মনির, আশিক ও সজীব।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ করে কারাখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
/এআইবি/এনএস/
আরও পড়ুন: রূপগঞ্জে শিশু হত্যা: এর আগেও একবার মাথা ফাটানো হয়েছিল সাগরের








