নারায়ণগঞ্জে পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১৫:৩৬আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৩৮

নারায়ণগঞ্জে পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: গ্রেফতার ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে দুদিনে তিনজনকে গ্রেফতার করা হলো। র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনের মধ্যে আজাহার ইমাম ওরফে সোহেল (৩৮) জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেফতার হৃদয় মিয়া (৩৫) লাইনম্যান।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, সোমবার রাত ১১টায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ভেতর থেকেই আজাহার ইমাম ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, হৃদয়কে মঙ্গলবার সকালে যাত্রামুড়া এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিমউদ্দিন।

এর আগে সোমবার পুলিশ এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করে। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার কারখানার ভেতরে ১০ বছরের শিশু সাগর বর্মণের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেন।

 আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী


গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম