গোপালগঞ্জে ট্রলার ডুবে শিশু নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৪:২২আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৪:২২

  গোপালগঞ্জে ট্রলার ডুবে শিশু নিখোঁজ

গোপালগঞ্জের কালনা ফেরি ঘাটে ট্রলার ডুবে বাঁধন (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে নোঙর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে।

নিখোঁজ বাঁধন যশোরের ইতালি প্রবাসী লিটন হোসেনের ছেলে। লিটনের স্ত্রী মিনা বেগম ছেলে বাঁধন ও মেয়ে অন্তরাকে নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি বৃহস্পতিবার সকালে যশোর থেকে বাসে করে কালনা ফেরি ঘাটে আসেন। পরে তারা ট্রলারে করে মধুমতি নদী পার হয়ে গোপালগঞ্জে  আসলে ঘাটে নোঙর করা ফেরির সঙ্গে ধাক্কা লেগে তাদের ট্রলারটি উল্টে যায়। এসময় মিনা বেগম  ও তার মেয়ে অন্তরাসহ সবাই পাড়ে উঠে আসলেও ছেলে বাঁধন নিখোঁজ হয়। তাকে পুলিশের সহায়তায় বাবার বাড়িতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী যশোরের মীরাপাড়ার বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন, মিনা বেগম ও তার ছেলে-মেয়েসহ আমরা ১৬ জন নৌকায় ছিলাম। মাঝির অসাবধানতাবসত নোঙর করা ফেরির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। সবাই উঠতে পারলেও বাঁধন নিখোঁজ হয়। নৌকা সঙ্গে আমার ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটিও ডুবে গেছে।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটির খোঁজ করছে। নৌকার মাঝি গা ঢাকা দিয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম