‘ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে জঙ্গিবাদ থাকবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ২৩:০০আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২৩:০৩

‘ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে জঙ্গিবাদ থাকবে না’ ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে জঙ্গিবাদ থাকবে না। সর্বস্তরে ইসলামের দ্বিনি শিক্ষা বাধ্যতামূলক করা হলে সন্ত্রাস জঙ্গি সৃষ্টি হবে না বলে মন্তব্য করছেন হেফাজত নেতারা। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারি ক্লাব মিলনায়তনে মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ বনাম ইসলাম’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, সাম্রাজ্যবাদ শক্তি ইসলামকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। ইরাক, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করে তারা শান্তিপূর্ণ বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে জঙ্গিবাদী চেতনায় বিশ্বাসী হয়ে বিপথগামীরা সন্ত্রাস করছে।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মহিব্বুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আবদুল আউয়াল ও সদস্য সচিব আবদুল কাদির। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুফতি হারুন উর রশিদ, মাওলানা আতাউল্লাহ, মুফতি আনিস আনসারী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান