টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৬:০৭আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৬:৪৪

দুর্ঘটনা ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসাইল থানার এএসআই মো. মোকছেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএসআই মোকছেদ জানান, দুপুর ১২টার দিকে উত্তরবঙ্গ থেকে পশু খাদ্য ভর্তি একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। বাস ও ট্রাকটি ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম