নারায়ণগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৩:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৩:৪৫

নারায়ণগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সালমা আক্তার উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আমানউল্লাহ মিয়ার মেয়ে।

নিহত সালমার বাবা আমানউল্লাহ জানান, সালমার স্বামী সোহেল মিয়া মাদকাসক্ত। সোহেল প্রায়ই সালমার কাছে নেশার জন্য টাকা দাবি করতো। টাকা দিতে না পারলেই নির্যাতন করতো। সোমবার রাতেও সালমাকে পিটিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের বাইরে ফেলে দেয়। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা সালমার লাশ দেখে পুলিশকে খবর দেয়।

নিহত সালমার হালিমা (৮) ও সোহানা (৩) নামে ২টি মেয়ে রয়েছে। বড় মেয়ে হালিমা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বামী সোহেল ও তার পরিবারের সবাই পালিয়ে গেছে। তবে স্বামী সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন : কুষ্টিয়ায় দশজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম