গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবলের দাফন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ২১:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবল আরিফ খানের দাফন গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের নিজ বাড়ির কাছে তাকে দাফন করা হয়। গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবলের দাফন সম্পন্ন

নিহত আরিফ খানের ভাতিজা ফিরোজ আলম খান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়ির কাছে কবরস্থান মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। শুশুন্ডা গ্রামের মৃত বজলুর রহমান খানের একমাত্র ছেলে আরিফ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের পান-সুপারির দোকানি আবদুল মতিন গত বুধবার বিকালে বাড়ির সামনের সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। এসময় সোনারগাঁ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা ওই ব্যবসায়ীকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে আটক করার চেষ্টা করেন। এসময়সড়কের পাশের খাদের পানিতে ডুবে আবদুল মতিন (৫০)মারা যান। এ ঘটনা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশ কনস্টেবল আরিফকে আটক করে। পরে এলাকার মানুষ একত্র হয়ে আরিফুর রহমানকে পিটুনি দিলে তিনি মারা যান। এর আগে সুযোগ বুঝে এএসআই ফখরুল সরে পড়েন।

আরও পড়ুন: সেই পান দোকানির মাথায় ‘আঘাতের চিহ্ন’ রয়েছে

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক