সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১১:২৩আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১১:২৬

সাভার সাভারে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতের দিকে আশুলিয়ার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার (২৫)বরিশালের আব্দুর রহমান বেপারীরর ছেলে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক ঠিকাদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউছার বেশ কয়েকদিন ধরে আশুলিয়ার আমতলা এলাকায় বিল্লালের বাড়িতে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সেখান ঠিকাদার ছিলেন রবিউল ইসলাম। শুক্রবার রাতে কাউছার তার কাছে পাওনা টাকা চায়। কিন্তু টাকা না দিয়ে রবিউল উল্টা কাউছারের বিরুদ্ধে টাইলস মেশিন চুরির অভিযোগ তোলে। এরপর এই অভিযোগে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে কাউছারকে মারধর করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এআরএল/এইচকে/

আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম