রাজবাড়ীর ট্রলারডুবি: ৩ নারী ও ২ সহোদরের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৪:১৯আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৪:২৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া হাট পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩ নারী ও ২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুলাল শেখ নামে এক ভ্যান চালক এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোরে ঘটনাস্থল থেকে পদ্মা নদীর ৩ কিলোমিটার ভাটিতে হিরু মোল্লার ঘাট এলাকার বিভিন্ন স্থান থেকে ভেসে থাকা মৃতদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। রাজবাড়ীর ট্রলার ডুবির ঘটনায় নিহতদের পাঁচজনের লাশ এতে সহযোগিতা করে কালুখালী থানা পুলিশ ও স্থানীয়রা।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে প্রবল স্রোত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে যাত্রীবাহী ট্রলারটি নদীতে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ভ্যানচালক দুলাল ও ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানে অভিযান চলছে।
উদ্ধারকৃত ৫ জনের মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা পরস্পরের আত্মীয়।
এর আগে শুক্রবার দুপুরে কালুখালীর বোয়ালিয়া গ্রাম থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ি হরিণবাড়িয়ার সাদার চরের উদ্দেশে ট্রলারে উঠেছিল। ট্রলারটি সন্ধ্যায় ঘাট এলাকা থেকে শত গজ দূর যাবার পরেই নদীতে তলিয়ে যায়।
নিহতরা হলেন,পাংশা জেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের রোকন সেখের স্ত্রী হালিমা বিবি (৫০),তার মেয়ে বেগম (৪০), বেগমের মেয়ে ফরিদা খাতুন (২২), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের আলতাফের ২ ছেলে রাজু (৬)ও বাহুল (৩)।
শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোজদের সন্ধানে নদীর পাড়ে ভিড় করেন স্বজন ও গ্রামবাসী।

শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহ দেখতে ও শোকার্তদেরকে সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), কালুখালী থানার ওসি নূরে আলম ফকির। এ সময় জেলা প্রশাসক নিহতদের দাফন বাবদ পরিবারপ্রতি ২০ হাজার করে টাকা দিয়েছেন।

/এইচকে/

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রলার ডুবি: চার লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম