সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণ, মামলা দায়ের

সাভার প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ০২:২৪আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০২:২৪

সাভার সাভারে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে সোমবার ভোরে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ধর্ষিতার পরিবার জানায়, ওই নারী সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকার এসএম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। শনিবার গভীর রাতে কারখানার কাজ শেষে পৌর এলাকার শাহীবাগ মহল্লার ভাড়া বাড়িতে ফেরার সময় এলাকার মিন্টু তাকে ডেকে নিয়ে যায়। পরে শাহীবাগ মহল্লার পরিত্যাক্ত একটি বাড়িতে বখাটে যুবক উজ্জ্বলসহ আরও দুইজন তাকে ধর্ষণ করে। পরে বখাটেরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
সোমবার ভোরে ওই নারী এই ঘটনায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষিতাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়ায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত বখাটে যুবকদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/জেবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম