নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ১২:১০আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১২:১০

নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার সকালে মানছুরা বেগম (৩০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই কারণে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি।

মানছুরা বেগম উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের কাবুল মিয়ার স্ত্রী। তার বাবার নাম হারুন মিয়া।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম জানান, ১১ বছর আগে কাবুল মিয়ার সঙ্গে মানছুরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জমি বণ্টনসহ নানা কারণে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে মানছুরার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী কাবুল মিয়া পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক। তবে নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

/জেবি/

আরও পড়তে পারেন:  নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম