নারায়ণগঞ্জ শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে থাকা ভুয়া ডাক্তারকে ২ বছরের জেল ও জরিমানার দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আরও দুই কর্মকর্তাকে পৃথক দণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে র্যাব-১১ অভিযান চালিয়ে এই তিনজনকে আটকের পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ জানান, শহরের বঙ্গবন্ধু সড়কে জাতীয় পার্টির কার্যালয়ের পাশে ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে অভিযান চালায় র্যাব-১১ সদস্যরা। তখন কাগজপত্র না থাকায় ভুয়া ডাক্তার গৌরি চাঁদ পন্ডিত ওরফে সুবীর (৪০), পরিচালক কামাল হোসেন (৪৫) ও ম্যানেজার শুকলা সাহাকে (৫২) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া ডাক্তারকে ২ বছরের কারাদণ্ড সঙ্গে আরও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মেডিক্যাল প্র্যাকটিস ও ল্যাবরেটরি অনুসারে ডাক্তারদের তালিকা না থাকায় অপর দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভুয়া ডাক্তার গৌরি চাঁদ পন্ডিত ওরফে সুবির (৪০) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এলাকার বাসিন্দা। তিনি হাতে লেখা কিছু ভুয়া কাগজকে সার্টিফিকেট দাবি করে চিকিৎসা করে আসছিলেন।
/জেবি/
আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন








