নারায়ণগঞ্জে হেফাজতের জঙ্গিবিরোধী মহাসমাবেশ শুক্রবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ১৫:০২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:০৬

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছে জেলা হেফাজতে ইসলাম, যে সংগঠনটি  এর আগে শিক্ষক শ্যামল কান্তি ইস্যুতে মাঠে নেমে সমালোচনায় পড়েছিল। শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সমাবেশ উপলক্ষে শহরে ব্যাপক প্রচারণা চালাছে এ সংগঠনটি।
হেফাজতের একটি সূত্র নিশ্চিত করেছে, বন্দরে শিক্ষক শ্যামল কান্তি ইস্যুতে হেফাজত নেতারা সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে প্রকাশ্যে মাঠে নামার পর যে বিতর্কের সম্মুখীন হয়েছিল সেটাকে চাপা দিতেই মূলত শুক্রবার সমাবেশ করে ‘কামব্যাক’ করতে যাচ্ছে সংগঠনটি।
যদিও জেলা হেফাজতের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, শিক্ষক ইস্যুতে হেফাজত মাঠে নামেনি। বরং তৌহিদী জনতা সেদিন মাঠে নেমেছিল ধর্মীয় কটূক্তির প্রতিবাদে। আর সেটার সঙ্গে শুক্রবারের সমাবেশের কোন যোগসাজশ খোঁজা ঠিক হবে না।
তিনি আরও জানান, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী। সভাপতিত্ব করবেন জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আহ্বায়ক মাওলানা আবদুল আউয়াল।

আরও পড়ুন:
জেলা-উপজেলায় ইসলামি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম