কিশোরগঞ্জে ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৩:৩৮

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে মিজানুর রহমান (৩০) নামে এক ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাখাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানের বাড়ি কিশোরগঞ্জের বৌলাই এলাকা। তিনি কোনাপাড়া একটি মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিক্ষকতা করতেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এলাকাবাসী জানায়, সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় একটি বস্তা ও একটি মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে ইমাম মিজানের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম