বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি চন্দন শীল প্রমুখ।
সকালে শহরের ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল, নাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির প্রমুখ।
আরও পড়ুন:
জেলায় জেলায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
/বিটি/








