গোপালগঞ্জে ভুয়া চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, কবিরাজ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১৭:৫০আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৭:৫২

পুলিশের হাতে আটক ভুয়া কবিরাজ আক্তারুজ্জামান ভুয়া চিকিৎসার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। কবিরাজ আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তার ভুল চিকিৎসার কারণে আনজুয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার এসআই এসএম আজিজুর রহমান জানান, শাজাহান ফকিরের স্ত্রী আনজুয়ারা কয়েকদিন ধরে ‘অস্বাভাবিক’ আচরণ করছিলেন। এ ঘটনায় শাজাহান ফকির তার স্ত্রীর চিকিৎসার জন্য কবিরাজ আক্তারুজ্জামানকে বাড়িতে ডেকে আনেন। কবিরাজ জানান, আনজুয়ারাকে জিনে ধরেছে। ঘটনার দিন সকালে আক্তারুজ্জামান আনজুয়ারার মুখে গামছা ঢুকিয়ে চিকিৎসা শুরু করলে আনজুয়ারার মৃত্যু হয়।

এসএম আজিজুর রহমান আরও জানান, আসামি আক্তারুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আক্তারুজ্জামান উপজেলার গোপালপুর গ্রামের আশরাফ আলী খানের ছেলে।

/এআরএল/

আরও পড়ুন: 

কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান