টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্লা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকচালক।তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মাইনউদ্দীন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্লা নামক স্থানে সকাল সাড়ে ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এক ট্রাকচালক নিহত ও অপর ট্রাকচালক গুরুতর আহত হয়। আহত ট্রাকচালককে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯ %
/এআর/







