টাঙ্গাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ০৯:৪৭আপডেট : ২১ আগস্ট ২০১৬, ০৯:৪৮

বন্দুকযুদ্ধ

টাঙ্গাইলের মধুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে  বন্দুকযুদ্ধে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তাদের কাছে থেকে অস্ত্র ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এজন্য পুলিশের দাবি, নিহতরা জঙ্গি গোষ্ঠীর সদস্য।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান,  মধুপুর এলাকায় একটি গির্জায় জঙ্গি হামলা হতে পারে- এমন তথ্যের ভিক্তিতে মধুপুর এলাকার নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। রবিবার রাতে টেলকি এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটর সাইকেলে করে আসা ২ যুবককে থামার জন্য সিগন্যাল দেয় চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যরা। মোটরসাইকেলে থাকা যুবকরা চাপাতি দিয়ে গোয়েন্দা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে গোয়েন্দা পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি রিভালবার, ৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য। এ ব্যাপারে তদন্ত চলছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম