টাঙ্গাইলে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ০০:৪১আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০০:৪৩

গ্রেফতারের প্রতীকী ছবি টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। রবিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে তাদের যমুনা নদীর তীরবর্তী গোবিন্দাসী হাটের কাছ থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুরের রামাইদ গ্রামের ডাকাত সর্দার বেল্লাল (৪০), কালিহাতী থানার পাথাইলকান্দি গ্রামের সালাম ডাকাত (৪৫),মির্জাপুর থানার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), ঘাটাইল থানার আব্দুল বারেক (৪৮) ও দোলন মৃধা (২৫)।
র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩)কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম জানান, রবিবার সন্ধ্যায় ভুঞাপুরের গোবিন্দাসী হাট এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ডাকাতির প্রস্তুতিকালে নৌকা ও অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি ছোঁড়া উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাত সর্দার বেল্লালের বিরুদ্ধে টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে ৩টি হত্যা, ৭টি ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে।

আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম