গ্যাস ট্যাংক লিকেজের ঘটনায় বিসিআইসির ১০ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো
২৩ আগস্ট ২০১৬, ১১:১৭আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:১৯

গ্যাস লিকেজে অসুস্থ হয়ে হাসপাতালে আসা একজন চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজের ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক মো. আলী আক্কাসকে (কারিগরি ও প্রকৌশল) প্রধান করে এ কমিটি গঠিত হয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে বিসিআইসি এর চেয়ারম্যান মো. ইকবাল জানান, এ ঘটনায় বিসিআইসি এর পক্ষ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও আছেন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ড্যাপ-১ ও ড্যাপ-২ এর প্রতিদিনের উৎপাদন এক হাজার মেট্রিকটন। কিন্তু তাদের সক্ষমতা  ১৬০০ মেট্রিকটন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও বিসিআইসি এর চেয়ারম্যান মো. ইকবাল ঘটনাস্থলে আছেন। কিছুক্ষণ করে তারা এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, রবিবার রাত পৌনে ১১টার দিকে, ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে ৫২ জন  হাসপাতালে ভর্তি হন। কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী  আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত।

আরও পড়ুন:

চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাঙ্কে লিকেজ, ৬০ জন হাসপাতালে

চট্টগ্রামে গ্যাস ট্যাঙ্ক লিকেজের ঘটনায় তদন্ত কমিটি গঠন

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম