ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৬:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৬:৫৮

ফরিদপুর গত দুই দিনে ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে অস্ত্র, হাতবোমা ও জেহাদি বই সহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টায় ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন জেলার ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর সাত্তার মোল্লার ছেলে নাহিদ মোল্লা ওরফে নাদিম (২০), সদরপুর উপজেলার আলমনগর  গ্রামের নুরু মৃধার ছেলে ফরিদ মৃধা(৩২), তার সহযোগী একই উপজেলার মটুকচর গ্রামের সহিদুল ইসলাম(৩৫), পিতা-আব্দুল কাদের মাতুব্বর ও চরবিষ্ণপুর গ্রামের মহসীন মোল্লা(৩৫), পিতা-দেলোয়ার হোসেন মোল্লা।

পুলিশ সূত্র জানায়, নাহিদ মোল্লার নামে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। পুলিশের কাছে দেওয়া নাহিদের তথ্যের ভিত্তিতে ফরিদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যমতে পুলিশ জেলার চরভদ্রাসন উপজেলার আমিরাবাদ বাজারের একটি বইয়ের দোকান থেকে ১টি নাইন এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং বহু জেহাদি বই, সদরপুরে তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ১২টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, নাহিদের বাড়ি থেকে ১০টি হাত বোমা ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জামিল হাসান জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ফরিদ তাদের দলনেতা ও প্রশিক্ষক।

আরও পড়ুন:

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম