রাজবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ২১:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২১:৪৫

রাজবাড়ী রাজবাড়ী জেলা সদরের বাণিবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন খাঁন আলমের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষক আলমের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাণিবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাখাওয়াত, সহ-সভাপতি মোছা. সাফিয়া খাতুন, বাণিবহ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আনজু আরা বেগম, গ্রামবাসী শাজাহান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এই বিদ্যালয়ের ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্টু। গত বছরের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে পরাজিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে এ ধরনের মামলা সাজিয়েছেন তিনি। সে কারণে শিক্ষক আলমের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের হয়েছে, তা দ্রুত প্রত্যাহার ও তাকে স্বপদে বহালের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কুলের শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। ওই অভিযোগে গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়।

/এবি/

আরও পড়ুন

ত্রিশালের জেএমবি সদস্যই খোঁজ দিয়েছিল জঙ্গি তামিম চৌধুরীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম