গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

সাভার প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৫:৩৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৫:৩৬

আশুলিয়া আশুলিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত  গ্রামীণ ব্যাংকের উপ ব্যবস্থাপক ইসমাইল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ছিনতাইকারীর নাম সুমন (২০)। তার বাড়ি গাজীপুরের হাবিবপুরে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর শাখা থেকে ইসমাইল হোসেন ক্ষুদ্র ঋণের টাকা উত্তোলন করে মোটরসাইকেলে চন্দ্রা শাখার উদ্দেশে রওনা দেন। তিনি নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাজারে এসে পৌঁছালে পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা ওই কর্মকর্তাকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় সুমন নামের এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় লুণ্ঠিত টাকাও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সামরিক শাখার প্রধানসহ নিহত ২

কিঞ্চিৎ সন্দেহে বাসা ছাড়তে নোটিশ দেওয়া হয় না.গঞ্জে নিহত জঙ্গিদের 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম