মানিকগঞ্জে মীর কাসেমকে দাফন না করার দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে তার নিজ জেলা মানিকগঞ্জে দাফন না করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।

মানিকগঞ্জে মীর কাসেমকে দাফন না করার দাবিতে বিক্ষোভ রাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সভায় বক্তারা বলেন, ‘মানিকগঞ্জের পবিত্র মাটিতে নরঘাতক মীর কাসেম আলীর ঠাঁই নেই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন, সেক্টর কমান্ডার ফোরামের জেলার সভাপতি মঞ্জুর আহমেদ প্রমুখ।

এদিকে হরিরামপুর উপজেলায় মীর কাসেম আলীর বাড়ি চালা গ্রামের দিয়াবাড়ি বাজারে সন্ধ্যা থেকে কয়েক দফায় বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের